superadmin
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া থানার চাঞ্চল্যকর মহিষ ডাকাতির ঘটনার মূলহোতা ও একাধিক মামলার পেশাদার ডাকাত মোঃ জুয়েল রানা ওরফে সানি (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১০-এর একটি যৌথ আভিযানিক দল।
গত বৃহস্পতিবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৬ইং তারিখে সিলেট থেকে ৩৮টি মহিষ নিয়ে দুইটি ট্রাকে করে রাজশাহী সিটি হাটে যাওয়ার পথে পুঠিয়া থানাধীন রাজশাহী-নাটোর মহাসড়কে ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে গতিরোধ করে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে ১৯টি মহিষ ভর্তি একটি ট্রাক ও চালকদের ফোনসহ মোট ৪৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর পুঠিয়া থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন আমাজান হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে আসামি জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তাকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব- ৫।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১১ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, দাখিলে পাস করেনি কেউ

1

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

2

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

3

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

4

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

5

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

6

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

7

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

8

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

9

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্

10

বিয়ের সাজে হাজির বুবলী

11

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

12

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

13

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

14

চট্টগ্রামে ট্রেনে পাথরের আঘাতে আহত এক যাত্রী, বাঁচলেন আরেকজন

15

নবীনগরে অবৈধভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরি

16

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

17

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

18

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

19

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন