superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় এক নারী হোটেল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে শহরের সায়াদাতিয়া সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২১) নামের ওই তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত খুশি খাতুন পেশায় একজন হোটেল শ্রমিক। এক সপ্তাহ আগে তিনি পাগলাকানাই এলাকায় বাসা ভাড়া নেন। গতকাল বুধবার সকালে দীর্ঘক্ষণ ঘরের সামনের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের মেঝেতে খুশির নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষ করে বাসায় ফেরার সময় খুশির সাথে এক ব্যক্তিকে দেখা যায়। খুশি ওই ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দেয়। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ফাঁসের মতো গভীর দাগ পাওয়া যায়। লাশের পাশেই পড়ে ছিল একটি ওড়না, যা দিয়ে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধারের চেষ্টা বা আড়াল করার প্রক্রিয়া চলছিল বলে পুলিশের ধারনা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ খুশির কথিত সেই স্বামীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা সামাজিক কলহ রয়েছে, তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। তবে  নিহতের স্থায়ী  ঠিকানা  কিংবা পরিবারের সদস্যদের ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

1

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

2

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

3

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

4

আবারও বেড়েছে সোনার দাম

5

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

6

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

7

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

8

দুর্নীতির বেড়াজালে আবদ্ধ রেলওয়ে

9

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

10

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

11

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

12

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

13

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

14

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

15

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

16

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও

17

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

18

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

19

রাতে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন