superadmin
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

এ কে খান : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর শাখার ১০৯ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার মতিঝিল বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাফিস মাহবুব। তার সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত ১০৯ সদস্যের ঢাকা মহানগর উত্তরের নির্বাহী কমিটি অনুমোদন করেন। অনুমোদিত ঢাকা মহানগর উত্তরের কমিটিতে বিশিষ্ট আইনজীবী অবঃ জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ সিরাজুল ইসলামকে সভাপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মনিরুজ্জামান মনিরকে সহ-সভাপতি, প্রযুক্তি উদ্যোক্তা ও রাজনীতিবিদ মোঃ রবিউল আওয়াল বিপ্লবকে সাধারণ সম্পাদক, উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ খালিদুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাকিল মাতবরকে সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রকৌশলী মোঃ ফাহাদ আক্তার রুহিতকে দপ্তর সম্পাদক করে ঢাকা মহানগর উত্তরের ১০৯ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন থেকে চার মাসের মধ্যে ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক,  পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু ও কেন্দ্রীয় কমিটির যুগ্মপ্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি অবঃ জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম বিপ্লব এবং কমিটির অন্যান্য সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির, নতুন নেতৃত্ব মহানগরের সকল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে গতিশীল, বেগবান, সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঔষধের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ॥ বিপাকে সাধারণ ক্রেতা

1

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

2

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

3

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

4

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

5

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

6

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

7

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

8

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

9

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

10

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

11

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

12

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

13

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

14

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

15

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

16

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

17

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

18

সবুজ নগরী গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রা

19

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন