superadmin
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় পাথরভর্তি একটি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল গত শনিবার রাত প্রায় ১১টার দিকে সীমান্তের ১৮৫/২ এস নম্বর পিলার সংলগ্ন পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিম পাশে আলম ট্রেডার্সের পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (নম্বর: ডই৬৫ উ ৮৯২৪) তল্লাশি করে বস্তার ভেতর থেকে ৫ হাজার ৯৩৫ বোতল ‘Eskupdx’ ও ‘Faridzl’ ব্র্যান্ডের নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত ট্রাক ও উদ্ধার হওয়া সিরাপের বিষয়ে বিজিবি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত তিন মাসে এ সীমান্ত এলাকা থেকে মোট ১০ হাজার ৫৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি, যা সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতারই প্রমাণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

1

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

2

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

3

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

4

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

5

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

6

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

7

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

8

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

9

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

10

দুর্গাপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ॥ ২৪ ঘণ্টায় বিদ্যু

11

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

12

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

13

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

14

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদে

15

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

16

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

17

চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব

18

ফের বাড়লো সোনার দাম

19

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন