superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের   লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তুষার আহম্মেদ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম, নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী ও মোচনা ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।
উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরিকান্দা বটতলা হতে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় ৩ হাজার সুপারি গাছ রোপণ করা হয়। এরপর জেলা প্রশাসক আরিফ-উজ-জামান নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। যেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগীভাবে পড়াশোনা করার পরামর্শ দেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

1

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

2

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

3

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

4

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

5

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

6

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

7

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

8

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

9

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

10

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

11

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

12

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

13

ফের বাড়ল সোনার দাম

14

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

15

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

16

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

17

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

18

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

19

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন