superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে পোস্ট নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ॥ অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে (৪৮) ছুরিকাঘাতে জখমের ঘটনায় মুহাম্মদ সাব্বির হাসানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটস্থ আমির মার্কেটের একটি দোকানের ভেতরে সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। মুরাদের চাচা টিবলুর কাছ থেকে কেনা জমিতে সাব্বির ঘর নির্মাণ করতে গেলে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, মুরাদের ভাই মানিক ফেসবুকে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বিভিন্ন ছবিসহ পোস্ট দেন। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক পালিয়ে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালান।
গত ১৫ নভেম্বর পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে একটি এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সাব্বির একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করার কথা স্বীকার করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ আরও ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

1

ফেসবুকে পোস্ট নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ॥ অস্ত্রসহ অভিযুক্ত

2

নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন: দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষ

3

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

4

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

5

ফের বাড়লো সোনার দাম

6

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

7

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

8

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

9

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

10

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

11

বাংলা

12

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

13

স্বৈরাচার এবং গুপ্ত রাজনীতি করা একটি পক্ষ আবার একসঙ্গে হয়েছে

14

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

15

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

16

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

17

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

18

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

19

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন