superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলার ধর্মপাল ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় দুইজন ডিলারের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের এই কর্মসূচির মাধ্যমে কার্ডধারী হতদরিদ্র পরিবারগুলো প্রতি কেজি মাত্র ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন। বাজারের চড়া দামের সময় এই স্বল্পমূল্যের চাল হতদরিদ্র পরিবারগুলোর জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। মোহাম্মদ রমজান আলীর ৬৮৩টি সুবিধাভোগী সদস্য এবং মোহাম্মদ মোখলেসুর রহমানের ৫৭৭টি পরিবারে মোট দুইজন ডিলারের ১২৬০টি পরিবার পেল এই সুবিধা। সকাল থেকে কেন্দ্র দুটিতে সুবিধাভোগীদের ভিড় দেখা যায়। শৃঙ্খলার সাথে কার্ড যাচাই করে চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত সুবিধাভোগীরা জানান, বর্তমান বাজারদরে চাল কেনা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পেয়ে সংসার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলছে।
স্থানীয়রা মনে করেন, স্বচ্ছ ও নিয়মিতভাবে এই বিতরণ অব্যাহত থাকলে জলঢাকার হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তালিকাভুক্ত প্রকৃত হতদরিদ্ররাই যাতে এই সুবিধা পান, সেজন্য কার্ড যাচাই ও তদারকি জোরদার করা হয়েছে।
অপরদিকে রমজান আলী ও মোখলেসুর রহমানের সাথে কথা হলে তারা জানান, অত্যন্ত স্বচ্ছতায় আমরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে খাদ্যশস্য প্রদান করছি হতদরিদ্র কার্ডধারী সুবিধাভোগী মানুষদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার পানি বাড়তেই নদী তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব; আতঙ্কে

1

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

2

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

3

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

4

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

5

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

6

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

7

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

8

ফের বাড়লো সোনার দাম

9

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

10

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

11

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

12

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

13

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

14

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

15

রংপুরে আনসার-ভিডিপির কলেজভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষ

16

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

17

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

19

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন