superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে আনসার-ভিডিপির কলেজভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

রংপুর প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে দক্ষ, সুশৃঙ্খল ও আত্মনির্ভরশীল জনবল গড়ে তোলার লক্ষ্যে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)-২০২৬-এর প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ২১ জন নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, পিভিএমএস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ নাছিমুল ফেরদৌস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব, বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের গৃহীত মেগা প্রকল্প ‘সঞ্জীবন প্রকল্প’ সম্পর্কে বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেন। একই সঙ্গে প্রকল্পটির উদ্দেশ্য, কার্যকারিতা ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম বাহিনীর চলমান উন্নয়নমূলক কর্মকান্ড, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি STDMS, AVMIS ও TRGMS সফটওয়্যারের ব্যবহার, কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।
অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন ভিডিপি সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল করে গড়ে তোলার পাশাপাশি আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার সক্ষমতা বৃদ্ধি করে।
উল্লেখ্য, ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মৌলিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে বাহিনীর কার্যক্রমে আরও দক্ষ ও দায়িত্বশীল জনবল তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকান্ডে ভিডিপি সদস্যদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

1

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

2

সামাজিক ও মানবিক কর্মকান্ডে পেশাজীবীদের আরও সক্রিয় হতে হবে -

3

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

4

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

5

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

6

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

7

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

8

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

9

নগরীর নিরাপত্তায় আরএমপিকে অত্যাধুনিক ১৫৫টি সিসি ক্যামেরা দিল

10

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

11

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

12

বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু শক্ত মাটিতে কফি চাষে সফলতা

13

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

14

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

15

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

16

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

17

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

18

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

19

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন