superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না -এমপি ফজলুল হক মিলন

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে সমস্বরে কথা বলতে হবে।
তিনি পৌরসভার প্রকৌশলী মন্নুর আহমেদকে উদ্দেশ্যে করে বলেন, পৌরসভায় ড্রেনের কাজ ছয় মাস যাবৎ ধীরগতিতে চলছে। কাজের কোন অগ্রগতি নেই। আর রাতের বেলায় ঢালাই দিলে আপনাকে গিয়ে বন্ধ করতে হবে। এগুলো আমি আর শুনতে চাই না। যারা করে আপনি তাদের ডেকে কথা বলেন। সে যেই হউক এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। কাজের গুণগত মান বজায় রাখতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
গত রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় বক্তাগণ বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কালীগঞ্জের শিক্ষার পরিবেশ, অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি ও ডাকাতিসহ সকল অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

1

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

2

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

3

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

4

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

5

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

6

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

7

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

8

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

9

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

10

ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায় ও তার পরিবার

11

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

12

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

13

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

14

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

15

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

16

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

17

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

18

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

19

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন