superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং প্রজেক্টরের মাধ্যমে দিবসটির কার্যক্রম তুলে ধরেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রাণীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর চেম্বার অব কর্মস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ রজত কুমার বসাক, দিনাজপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আতিকুর রহমান নিউ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা কমলা কান্ত রায় প্রমুখ। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

1

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

2

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

3

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

4

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

5

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

6

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

7

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সম

8

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

9

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

10

TEST

11

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

12

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

13

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

14

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

15

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

16

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

17

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

18

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

19

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন