রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে ফেমাস ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. নেছার উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, সহ-সভাপতি ড. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ দৌলা, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফি, দপ্তর সম্পাদক মো. জুলফিকার, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সহ-সাংগঠনিক সম্পাদক জাদিদ রাহাত দীপ, এনামুল হক মাসুদ, দীপ্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। একই সঙ্গে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
দোয়া মাহফিল শেষে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মী প্রমুখ অংশ নেন।