superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হাট

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। ধান কাটাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন কৃষি শ্রমিকের হাট এখন জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন ভোর থেকেই শ্রমিক ও কৃষকদের ভিড়ে মুখর থাকছে হাটগুলো।
উপজেলার বোয়ালিয়া ও কৃষ্ণা দিঘী বাজার এলাকায় ফজরের নামাজের পর থেকেই বসছে কৃষি শ্রমিকের হাট। সেখানে স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা কাজের অপেক্ষায় থাকছেন। কৃষকরাও প্রয়োজন অনুযায়ী শ্রমিক ভাড়া করে নিয়ে যাচ্ছেন মাঠে। বর্তমানে উপজেলায় ধান কাটার শ্রমিকের মজুরি নির্ধারণ হচ্ছে দৈনিক ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে মজুরির পাশাপাশি শ্রমিকদের দুই বেলা খাবারের ব্যবস্থাও করতে হচ্ছে কৃষকদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময়মতো ধান ঘরে তুলতে শ্রমিকের চাহিদা বেড়েছে। ফলে শ্রমিক সংকটের কারণে মজুরিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শ্রমিকরা বলছেন, প্রচন্ড রোদ ও কঠোর পরিশ্রমের কারণে তারা বাড়তি মজুরি দাবি করছেন।
এদিকে কৃষি শ্রমিকের হাটগুলোকে ঘিরে স্থানীয় বাজারেও বেড়েছে মানুষের আনাগোনা ও বেচাকেনা। ফলে মৌসুমি এ কর্মযজ্ঞে প্রাণ ফিরে পেয়েছে তাড়াশের গ্রামীণ জনপদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

1

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

2

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

3

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

4

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

5

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

6

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

7

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

8

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

9

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

10

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

11

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

12

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

13

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

14

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

15

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

16

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

17

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

18

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

19

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন