superadmin
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কোনো প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শনিবার বোর্ডের সচিব প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বোর্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেক আবেদনকারী চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঢাকা শিক্ষা বোর্ড আরো জানায়, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দালালমুক্ত সেবা গ্রহণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতারণা থেকে নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করুন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

1

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

2

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

3

মধুমতির তীর রক্ষা বাঁধে বাধার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

4

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

5

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

6

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

7

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

8

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

9

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

10

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

11

বগুড়ায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি

12

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

13

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

14

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

15

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

16

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

17

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

18

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

19

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন