superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় টিএমএসএস’র উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় টিএমএসএস’র নিয়মিত সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার সময়  টিএমএসএস অপারেশন-৬ খুলনা ডোমেইনের আওতাধীন, খুলনা জোনের সোনাডাঙ্গা শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র অপারেশন-৬ খুলনা ডোমেইনের, ডোমেইন প্রধান উপ-পরিচালক মো. মনিরুল গনি চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জোনের, সিনিয়র জোন প্রধান মোঃ ইকবাল হোসেন, রিজিওন প্রধান মোঃ রাসেল মিয়া ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ফেরদৌস আলম। কর্মসূচিতে সদস্যদের মধ্যে প্রায় ৫শত বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
চারা বিতরণকালে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে। টিএমএসএস’র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে প্রতিবছর দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন অঞ্চলে টিএমএসএস’র আওতাধীন বিভিন্ন জোন, রিজিওন ও শাখাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তর জনপদের কৃতি সন্তান, সমাজ পরিবর্তন ও নারী জাগরণের আলোকবর্তিকা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
টিএমএসএস কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু চারা বিতরণ নয়, সদস্যদের রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ সমাজ গঠনে টিএমএসএস’র সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাডাঙ্গা শাখার শাখা প্রধান মোঃ আহসান হাবিব। বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস’র সোনাডাঙ্গা শাখার সকল কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে সঙ্গীর ১০ মিনিট

1

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

2

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

3

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

4

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

5

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

6

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

7

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

8

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

9

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

10

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

11

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

12

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

13

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

14

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

15

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

16

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফো

17

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

18

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

19

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন