superadmin
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 
গত শুক্রবার বিকালে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 
জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নস্থ খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে বিবাহ ঠিক হয়। জন্ম নিবন্ধন অনুযায়ী কনের জন্ম তারিখ ১২/১০/২০১৪ইং হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০/১০/২০০৭ইং করা হয়। গত শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে এলে গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় অপ্রাপ্ত বয়সে কনের বিয়ের আয়োজনের অপরাধে পিতা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

1

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

2

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

3

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

4

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

5

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

6

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

7

আবারও বেড়েছে সোনার দাম

8

বাংলা

9

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

10

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

11

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

12

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

13

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

14

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

15

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

16

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্

17

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

18

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

19

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন