superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে বিজয়ীদের মাঝে জেলা প্রশাসকের পুরস্কার ও সনদ বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোছা. সুমিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত, নাটোর জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খসরু আলম, রানী ভবানী সরকারি মহিলা কলেজের প্রভাষক আরিফুল ইসলাম, সাংবাদিক এস এম কামাল, কামরুল ইসলাম এবং নাটোর জেলা শিক্ষক পরিষদের সদস্য অলোকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করতে গিয়ে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খসরু আলম কবির বিভিন্ন কবিতার উদ্ধৃতির মাধ্যমে তার জীবন, দর্শন ও সাহিত্যকর্ম তুলে ধরেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি। তার বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা বিশ্বের ৩৩টি ভাষায় অনূদিত হয়েছে। তার কবিতা ও চিন্তাধারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
তিনি কবির ‘বল বীর—বল উন্নত মম শির’ কবিতার পঙ্ক্তি আবৃত্তি করে নজরুলের অসাম্প্রদায়িক ও বিশ্বজনীন চেতনার কথা তুলে ধরেন।
এসময় নাটোর জেলা শিক্ষক পরিষদের সদস্য অলোক বলেন, জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দুঃখজনকভাবে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। ফলে প্রত্যাশিত মানের প্রতিযোগী পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামকে জানতে হলে তাকে অন্তর থেকে উপলব্ধি করতে হবে, তার চিন্তাভাবনা ও দর্শন বুঝতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. সুমিনা আক্তার বলেন, কাজী নজরুল ইসলামকে আমাদের সবাইকে স্মরণ করতে হবে, জানতে হবে এবং তার আদর্শ ও সৃষ্টিকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশন করা হয়। পরে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

1

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

2

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

3

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে

4

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

5

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

6

সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

7

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

8

যশোরে মেয়ের হাতে মা খুন

9

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

10

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

11

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

12

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

13

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

14

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

15

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

16

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

17

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

18

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে ভন্ড কবিরাজকে ১০ বছরের কারাদন্ড দ

19

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন