superadmin
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মেঘাই নামক স্থানে হঠাৎ করে যমুনা নদীতীর রক্ষার জন্যে নির্মিত পুরাতন বাঁধে ধস শুরু হয়েছে। গত শুক্রবার রাত থেকে গত শনিবার পর্যন্ত বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা ধসে গেছে। রাতেই খবর পেয়ে কাজিপুর সেনাক্যাম্পের সদস্যরা ওই ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করে। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধ ধসের ঘটনায় নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
নতুন মেঘাই গ্রামের আব্দুল খালেক ও জামিল জানায়, যেভাবে বাঁধ ভাঙ্গছে তাতে আমার বাড়িও ভাঙবে। এবার যদি বাড়ি ভাঙ্গে তাহলে গাছতলায় থাকা ছাড়া আমার কোন পথ থাকবে না। ইতিপূর্বেও আমরা তিন তিন বার নদী ভাঙ্গনের শিকার হয়েছি। জামি ও বাড়ি হারিয়ে এখন আমরা দিনমজুরের কাজ করে খাই। নাম মাত্র বাড়ি হারানো হবে আমাদের আত্মহত্যার শামিল।
ভাঙন এলাকার হাছিনা, মাজেদ ও আছাতন বলেন, একাধিকবার নদী ভাঙ্গনের শিকার হয়ে। আমরা এখানে আশ্রয় নিয়েছিলাম। জমি-জমা সবকিছু হারিয়েছি। মাথা গোঁজার ঠাঁইটাও যদি হারাই, তাহলে আমাদের দ্বারে দ্বারে ভিক্ষা করা ছাড়া কোনো পথ থাকবে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেনাবাহিনীর সঙ্গে মানুষও বাঁধের ধস ঠেকাতে জিওব্যাগে বালি ভর্তি ও ফেলার কাজ করছে। কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই কাজ চলছে।
জেলা পানি উন্নয়ন রোর্ডের উপ-সহকারি প্রকৌশলী (এসও) হাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। পরে সেনাসদস্যদের সহায়তায় ভাঙন ঠেকাতে শনিবার প্রায় ৬৫০টি বালিভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে।
তিনি আরও জানান, মূলত বাঁধের প্রায় দুইশ’ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। ফলে নদীর স্রোত এসে সরাসরি তীরে আছড়ে পড়ছে। এর ফলে এই ধসের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও নদীর তীরে একাধিক স্থানে বালুর স্তুপ করে রাখার কারণে নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে।
অতিসত্বর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান তারা।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, বাঁধ ধ্বসের সংবাদ পেয়ে তিনি এলাকা পরিদর্শন করেছেন। ধস ঠেকানোর জন্য ইতিমধ্যেই বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বর্তমানে ধস নিয়ন্ত্রণে আছে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরবর্তীতে ভাঙন যেন প্রসার লাভ না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

1

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

2

মিছিল-মহড়ায় শক্তি প্রদর্শন ॥ চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর

3

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

4

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

5

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

6

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

7

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

8

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

9

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

10

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

11

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

12

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

13

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

14

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

15

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

16

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

17

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

18

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

19

ফের বাড়লো সোনার দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন