superadmin
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি মন্ত্রী টুকু

মুহাম্মাদ আবু মুসা : উত্তরাঞ্চলের পাঁচ জেলা- বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা আয়োজিত সেমিনারটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। 
সংস্থার সভাপতি ডাঃ সিএম ইদ্রিস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। আরো বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, নওগাঁ বিশ্ববিদ্যালয় ভিসি ড. হাসনাত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রিপন, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা, সংস্থার উপদেষ্টা ডাঃ মশিউর রহমানসহ অন্যান্য জেলার এমপি, বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

1

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

2

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

3

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

4

সিরাজগঞ্জে ২৯ কিলোমিটার কাঁচা সড়কে অবর্ণনীয় ভোগান্তি

5

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দে

6

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

7

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

8

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

9

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

10

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

11

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

12

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

13

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

14

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

15

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

16

টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি যুবসমাজ - জেলা প্রশাসক সৈয়

17

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

18

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

19

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন