superadmin
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার  ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিদ্দিসী গ্রামের আব্দুর রশিদ (রকেট) এর ঝড়ে পড়া গাছের আঘাতে একই গ্রামের জাহাঙ্গীর আলমের আম গাছের চারার ক্ষতি হয়। এ নিয়ে  ঝগড়া বিবাদের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষ ফুলবাড়ী থানায় এজাহার  দায়ের করেন। 
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশিদ রকেট ও জাহাঙ্গীর আলম দুইজনই মৃত জিয়া উদ্দিনের পুত্র। তারা সৎ ভাই হওয়ায় তাদের মধ্যে পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিবাদ চলমান রয়েছে। গত ২৬ মে রাতে আব্দুর রশিদ রকেট এর একটি গাছ ঝড়ে জাহাঙ্গীর আলমের সদ্য লাগানো আমের চারার উপরে পড়ে। এতে জাহাঙ্গীর আলম গাছটি ভেঙ্গে যায়। সেই সময় জাহাঙ্গীর আলম তার গাছের জন্য ক্ষতিপূরণ দাবি করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। গত ৩০ মে সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় আব্দুর রশিদের মা কে জাহাঙ্গীর আলম মারধর করলে সংঘর্ষ বড় আকার ধারণ করে। এতে আব্দুর রশিদ রকেটের মা রহিমা (৬৫), আব্দুর রশিদে রকেটের ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৫) ও মো. রতন (৩৭), সাদ্দাম হোসেনের স্ত্রী লিপি (৩০) গুরুতর আহত হলে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নেওয়া হলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রশিদ রকেটের মা রহিমা ও ভাই সাদ্দাম হোসেনকে ভর্তি করা হয়। অপরদিকে জাহাঙ্গীর আলম আহত হলে তাকেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ বলেন, দুই পক্ষ থেকে এজাহার  পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা নথিভুক্ত করা হবে।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

1

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

2

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

3

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

4

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

5

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

6

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

7

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

8

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

9

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

10

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

11

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

12

fdgfdf fgffd

13

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

14

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

15

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

16

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

17

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

18

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

19

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন