superadmin
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক ও মানবিক কর্মকান্ডে পেশাজীবীদের আরও সক্রিয় হতে হবে - আরিফুল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ঢাকাসহ সারা দেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
তিনি বলেছেন, দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক ও মানবিক কর্মকান্ডে পেশাজীবীদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে সংগঠনকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে হবে।
শনিবার রাজধানীর মতিঝিলে এনআরবি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মী ও পেশাজীবীদের সৌজন্য সাক্ষাৎ, আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরিফুল ইসলাম জিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এ ধারাবাহিকতা আরও বেগবান করতে হলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি জনকল্যাণ মূলক উদ্যোগ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার নেতাকর্মীদের ঐক্য, দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততার মধ্যে নিহিত। তাই সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পেশাজীবীদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে হবে। ঢাকায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে পারলে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হবে।
সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার পাশাপাশি মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। ঢাকার সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক ও মানবিক কর্মকান্ডে পেশাজীবীদের অংশগ্রহণ বাড়লে সংগঠনের জনসম্পৃক্ততাও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। নতুন নেতৃত্ব তৈরি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।
সংগঠনের সহসভাপতি খন্দকার সালাউদ্দিন রুমি বলেন, সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। ঢাকার বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের একত্রিত করে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি মানুষের প্রয়োজন ও সামাজিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মী ও পেশাজীবীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সাংগঠনিক ঐক্য ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে পেশাজীবী দলের কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে নতুন কমিটি গঠন ও পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে সংগঠনের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা বাড়বে।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

1

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

2

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

3

চট্টগ্রামে সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮

4

ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ জব্দ

5

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

7

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

8

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

9

ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায় ও তার পরিবার

10

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

11

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের উদ্বোধন

12

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

13

প্রবীণদের আর্থিক নিরাপত্তা-সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকা

14

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

15

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

16

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

17

বিয়ের সাজে হাজির বুবলী

18

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

19

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন