superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

এ কে খান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটি ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্স অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহীদুল ইসলাম রাসেল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক একেএম আশিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
আলোচনা সভার আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে আটরশিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
সভায় বক্তারা বিএনপির আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। কর্মসূচিতে বিএনপি, কৃষক দল, জাতীয়তাবাদী পেশাজীবী দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

1

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

2

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

3

বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি প

4

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ॥ সভাপতি কিবরি

5

চট্টগ্রামে ট্রেনে পাথরের আঘাতে আহত এক যাত্রী, বাঁচলেন আরেকজন

6

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

7

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

8

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

9

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

10

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটক

11

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

12

আবহাওয়া অনুকূলে না থাকায় ৩৫ শতাংশ কাজ শেষে বরাদ্দকৃত সরকারি

13

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

14

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

15

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

16

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

17

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

18

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

19

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন