superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪ ব্যাংকে বিনিয়োগ প্রায় ৪৩৪ কোটি টাকা ॥ কর্মসংস্থান ও স্বনির্ভরতায় জনকল্যাণে ব্যাংকের ভূমিকা ইতিবাচক

নীলফামারী প্রতিনিধি : উত্তর জনপদের অবহেলিত নীলফামারী জেলার জলঢাকা উপজেলা। যোগাযোগ, শিল্প ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা সত্ত্বেও এই উপজেলার মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংকগুলো।
ব্যাংক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কৃষি, ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ ও সেবাখাতে ৪টি ব্যাংকের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৪৩৪ কোটি টাকা। ব্যাংকগুলোর বিনিয়োগ শুধু অর্থ লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নেই। কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের পাশে দাঁড়ানো, সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে ব্যাংকগুলো এখন জনকল্যাণের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছে।
তবে পর্যালোচনা করে দেখা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সবার থেকে বিনয়োগে শীর্ষে অবস্থান করছেন।
এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার আজম শফিউল্লাহ’র সাথে কথা হলে তিনি জানান, আমাদের গ্রাহক সংখ্যা ৬০ হাজার এবং বিনিয়োগ প্রায় ২৫০ কোটি টাকা। ব্যবসা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এই বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার ফলে বহু পরিবারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক গ্রাহকের আস্থা এই ব্যাংককে উপজেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করেছে। অপরদিকে সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মফিজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সোনালী ব্যাংক পিএলসি সরকারি লেনদেনের নির্ভরযোগ্য ঠিকানা। প্রায় ২১ হাজার সদস্য এবং তার মধ্যে বেশ কিছু সদস্যকে ব্যাংক বিনিয়োগ করেছে ১১৫ কোটি টাকা। সোনালী ব্যাংক জলঢাকায় শুধু বিনিয়োগই করছে না, সরকারের বিভিন্ন দপ্তরের ট্রেজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ লেনদেনও পরিচালনা করছে। ফলে সরকারি সেবা, বেতন-ভাতা ও বিভিন্ন দাপ্তরিক অর্থ ব্যবস্থাপনায় এই ব্যাংক উপজেলার মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। জলঢাকা উপজেলা শাখার জনতা ব্যাংকের ব্যবস্থাপক এমডি ফরিদ হাসান লেমন শাহ জানান, জনতা ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও কৃষক কার্ডে ব্যাংক একাউন্ট খুলে সহায়তা করেছে। শুধু এই ব্যাংকের মাধ্যমেই কৃষকদের কৃষি কার্ড ব্যাংক একাউন্ট খোলা হয়েছে।
তিনি আরো জানান, প্রায় চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাপক ভূমিকা পালন করেছে জনতা ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকরা সহজে ব্যাংকিং সেবার আওতায় এসেছেন। সীমিত জনবল দিয়েও ব্যাংকটি উপজেলায় কৃষকবান্ধব সেবা দিয়ে যাচ্ছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কৃষকের আস্থার ব্যাংক হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকদের পাশাপাশি সর্বসাধারণকে সেবা দিয়ে যাচ্ছেন। জলঢাকা উপজেলা শাখার ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান শাফি উপজেলায় বিনিয়োগ করেছেন ২৮ কোটি ৮৫ লাখ টাকা। কৃষকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ব্যাংকটির ব্যতিক্রমী উদ্যোগ হলো ৫০ টাকা দিয়েও ডিপিএস খোলার সুযোগ ও সরকারের ভর্তুকি ঋণ সেবা প্রদান। ইতিপূর্বে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ১০ হাজার টাকার নিচে থাকা ঋণ মওকুফ করা হয়েছে বেশ কিছু গ্রাহককে। এই উদ্যোগগুলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি উপকারে এসেছে এবং সঞ্চয় ও ঋণ ব্যবস্থার প্রতি তাদের আস্থা বাড়িয়েছে বলে সচেতন সমাজে বিশেষ প্রশংসার দাবি রাখে।
উপজেলার সচেতন সংশ্লিষ্ট সমাজ ও মহলের ধারণা, চারটি ব্যাংকের সম্মিলিত বিনিয়োগ জলঢাকার মতো অবহেলিত উপজেলায় অর্থনৈতিক গতির সঞ্চার করেছে। কেউ ব্যবসায় বিনিয়োগ করে কর্মসংস্থান বাড়াচ্ছে, কেউ সরকারি লেনদেন সহজ করছে, কেউ কৃষকের অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, আবার কেউ স্বল্প সঞ্চয় ও ভর্তুকি ঋণ দিয়ে কৃষককে স্বনির্ভর করে তুলছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ব্যাংকগুলোর এই ভূমিকা অব্যাহত থাকলে এবং বিনিয়োগ আরও বাড়লে জলঢাকা একদিন অবহেলিত নয়, বরং স্বনির্ভর ও কর্মমুখী উপজেলা হিসেবে পরিচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

1

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

2

মাথাব্যাথা উপশমে আদা

3

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

4

ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ জব্দ

5

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

6

মরুর প্রাণী সৈয়দপুরে

7

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

8

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

9

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

10

নতুন ফিচার আনছে জেমিনি

11

প্রবীণদের আর্থিক নিরাপত্তা-সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকা

12

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

13

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

14

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

15

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

16

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

17

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্

18

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

19

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন