superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিজনেস ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শিল্পোদ্যোক্তা তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের উৎপাদিত পণ্য প্রদর্শনের লক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে জমকালো আয়োজনে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের আয়োজনে ফেয়ারের স্টল উদ্বোধন করেন ইমিরেটাস প্রফেসর ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আহসান হাবিব।
দিনব্যাপী এই মেলায় উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য ও সেবামূলক ধারণা প্রদর্শনের জন্য মোট ১০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের সৃজনশীল পণ্য, তাঁতের শাড়ি ও লুঙ্গি, হস্তশিল্প ও ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন করা হয়। 
এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এন্ড সোশ্যাল সায়েন্সের ডীন ড. মোস্তফা মাহমুদ হাসান, বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাসান মোহাম্মদ মাহমুদ উল হক ও বিভাগীয় প্রধান ড. মোতাহার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এ ধরনের মেলা শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়িক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং আত্মকর্মসংস্থানের সাহস জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নারী দিবস আজ

1

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

2

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

3

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

4

কুড়িগ্রামে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

5

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

6

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

7

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

8

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

9

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

10

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

11

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

12

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

13

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

14

নবীগঞ্জে নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

15

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

16

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

17

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

18

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন ॥ দক্ষ যুবশক্তি গড়ার আহ্বান

19

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন