superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামারি, আহত ৮

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে নতুন দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। 
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় ১ ঘণ্টা ধরে চলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবির ছোটভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম বাঙ্গরা বাজারে একটি নতুন দোকান নির্মাণ কাজ শুরু করলে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাওসারের নজরে আসিলে তার আপন বড় ভাই বিএনপি নেতা শামীম মিয়াসহ বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে দোকান নির্মাণে বাধা প্রয়োগ করলে প্রথমে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি, একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে যুবলীগ নেতা শফিকুল ইসলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা যায়। অপরপক্ষের গুরুতর আহত হন বিএনপি নেতা মোঃ শামীম মিয়া। একপর্যায়ে বিএনপি পক্ষের লোকজনের কাছে আওয়ামী লীগ পক্ষের লোকজন পরাজিত হওয়ার পর ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবিসহ কয়েকজনকে একটি ঘরের ভিতরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যানসহ অবরুদ্ধ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের নিজেদের পুরনো জায়গায় ছোট্ট একটি দোকান ঘর বাজারের নিয়ম অনুযায়ী নির্মাণ করছিলাম। দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে যুবদল নেতা কাউসার ও তার বড় ভাই শামীমসহ তাদের লোকজনকে একত্র করে ডেকে এনে আমাদের উপর অন্যায়ভাবে মব সৃষ্টি করে। এতে আমি ও আমার ছোট ভাই শফিকসহ কয়েকজন আহত হয়।
তিনি আরো বলেন, এলাকার সাধারণ মানুষ তাদের হাত থেকে আমাদেরকে কিছুটা রক্ষা করে পুলিশে খবর দিলে দ্রুত আমাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বিএনপি নেতা আহত শামীম মিয়া বলেন, চেয়ারম্যানের ছোট ভাই শফিক মিয়া বাজারের সরকারি জায়গায় রাস্তার পাশে নতুন একটি স্থাপনা নির্মাণ করতে চাইলে পথচারী এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আমরা বাজার ব্যবসায়ীদের সাথে নিয়ে ২/৩ ফিট জায়গা ছেড়ে দিয়ে ঘর নির্মাণের অনুরোধ করলে যুবলীগ নেতা শফিক ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আমাদের উপড় অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ আমাদের কয়েকজন আহত হয়।
তিনি আরো বলেন, এই ঘটনার আমি নিজে বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করি।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মারামারির ঘটনাটি সত্য। তবে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ তিনজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। পরে বিএনপি সমর্থিত শামীম মিয়া বাদী হয়ে দশজনকে আসামি করে একটি মামলা দায়ের করলে ওই মামলায় চেয়ারম্যান রবিউল আউয়াল রবিসহ তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

1

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

2

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

3

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

4

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

5

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

6

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

7

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার পরিবেশন

8

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

9

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউ

10

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

11

চলনবিলে শ্রমিক সংকট ॥ ধান কাটতে বাড়তি খরচ

12

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

13

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

15

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

16

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

17

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

18

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

19

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন