দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর চেষ্টাকে যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে
আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর ও জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
গত শুক্রবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ এবং পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর শাখার সভাপতি মামুন উর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান ওহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ মনসুর, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক হাসান টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে রাজশাহী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর ও জেলা কমিটির পেশাজীবী দলের নেতৃবৃন্দসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর চেষ্টাকে যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।