superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক : সৌদি আরবে আজ ২৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ মোতাবেক ৮ জিলহজ ১৪৪৭ হিজরি। হজের মূল কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে যা চলবে ১২ জিলহজ পর্যন্ত। ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত এই পাঁচ দিনকে হজের দিন বলা হয়।
আজ হজের নিয়তে ইহরাম বেঁধে হজ পালনকারীরা মিনায় পৌঁছবেন জোহরের আগেই। ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন এবং সেখানে অবস্থান করবেন।
আগামীকাল হজ পালনকারীরা আরাফার ময়দানে অবস্থান করবেন যা হজের অন্যতম রোকন বা ফরজ। আগামীকাল সকালে মিনায় ফজরের নামাজ আদায় করে হজ পালনকারীদের আরাফায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে এবং জোহরের নামাজের আগেই আরাফায় উপস্থিত হতে হবে।
৯ জিলহজ জোহরের সময় থেকে আরাফায় অবস্থানের সময় শুরু হয় এবং সূর্যাস্তের কিছুক্ষণ পর পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। যদি কেউ সূর্যাস্তের আগে আরাফার সীমার বাইরে চলে যায়, তাহলে সূর্যাস্তের আগে আবার তাকে আরাফার মাঠে ফিরে আসতে হবে। অন্যথায় দম ওয়াজিব হবে। কেউ যদি জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে আরাফার ময়দানে পৌঁছতে না পারে, তাহলে সেদিন রাতের মধ্যে সুবহে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্য আরাফায় অবস্থান করতে পারলে ফরজ আদায় হয়ে যাবে। ৯ জিলহজ জোহরের পর থেকে আগত রাতের সুবহে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্যও আরাফায় অবস্থান করতে না পারলে হজ বাতিল হয়ে যায়।
তাই হজ পালনকারীদের কর্তব্য আরাফায় অবস্থানের আমলটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং সেজন্য আজ থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

1

ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ

2

ফের কমলো স্বর্ণের দাম

3

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

4

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

5

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

6

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

7

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ

8

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

9

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

10

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

11

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

12

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

13

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

14

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

15

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

16

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

17

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

18

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

19

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন