superadmin
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই বহু বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়ে। সেই সঙ্গে চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙনও শুরু হয়। বর্তমানে যমুনা নদীর পানি সামান্য কমতে থাকায় এ ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক দিনে এ ভাঙনে কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানের বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে চরগিরিশ ফ্লাড সেন্টার বাজার থেকে ভেটুয়া এলাকা পর্যন্ত গত প্রায় এক মাসে ২ শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে চরাঞ্চলে ভাঙনের ঝুঁকিতে রয়েছে পশ্চিম চরগিরিশ এলাকার একটি বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। যেকোনো সময় ভাঙনে এসব প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা না নিলে চরগিরিশ ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।
অভিযোগ রয়েছে, ভাঙন শুরু হওয়ার আগে চিহ্নিত এলাকায় ব্যবস্থা গ্রহণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ভাঙনের কারণে চরাঞ্চলের ১৩টি গ্রামের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। ভাঙনের মুখ থেকে বহু পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। এ ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন চরাঞ্চলবাসী।
এছাড়াও যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের কয়েকটি স্থানে ভাঙনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসব স্থানে ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, “কাজিপুরের চরাঞ্চলে ভাঙনের কথা জেনেছি। এ ভাঙন রোধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে চরাঞ্চলে ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগে প্রকল্প দেওয়া আছে। প্রকল্পটি অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

1

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

2

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

3

বাড়লো ভোজ্যতেলের দাম

4

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

5

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

6

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

7

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

8

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

9

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

10

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

11

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

12

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

13

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

14

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

15

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

16

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

17

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

18

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

19

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন