superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ আটক ৪

ইয়ানূর রহমান : শার্শার বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের এক সমর্থকসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পাসপোর্ট আইনের মামলার আসামি রয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- সাদীপুর পূর্বপাড়ার মিনার হোসেন (২৯), খলশী গ্রামের আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মিলন (৪০)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মিনার হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক, আব্দুল্লাহ আল মামুন একটি মামলায় সাজাপ্রাপ্ত, সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং  মিলন পাসপোর্ট আইনের একটি মামলার আসামি।
বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার পরিকল্পনাকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

1

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

2

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা

3

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

4

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

5

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

6

দিনাজপুরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ পাশের হার ৫৮ দশমিক ০৫

7

রাজশাহীতে পাটের বাজারে দরপতন ॥ হতাশ চাষিরা

8

ফরিদপুর পৌরসভার নতুন উদ্যোগে যানজট কমবে

9

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

10

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

11

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

12

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

13

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

14

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

15

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

16

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে

17

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

18

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

19

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন