superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে - এমপি মিলন

মোঃ মুক্তাদির হোসেন : গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করা হবে। 
গতকাল মঙ্গলবার উপজেলার এবিএল গার্মেন্টস এবং হা-মীম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়াস্থ এবিএল গার্মেন্টস এবং কালীগঞ্জ পৌরসভার হা-মীম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ

1

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

2

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

3

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

4

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

5

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

6

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

7

ঝালকাঠিতে নদী ভাঙনে বিলীন সড়ক, ৬ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ॥

8

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

9

চীনের বিশাল বাজারে রাজশাহী সিল্কের নতুন সম্ভাবনা

10

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

11

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

12

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

13

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

14

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

15

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

16

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

17

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

18

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

19

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন