superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

ইয়ানূর রহমান : গত অর্থবছরে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতির পর ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের জন্য ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় ৭০২ কোটি টাকা কম।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে আদায় হয়েছে মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়ায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা। একই সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণও প্রায় ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন কমেছে।
নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে কাস্টমস কর্তৃপক্ষ আশাবাদী হলেও ব্যবসায়ীদের মতে, বৈধ আমদানি বাণিজ্যে আরও সুবিধা নিশ্চিত করা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি কার্যকরভাবে রোধ এবং বাণিজ্যের ওপর বিদ্যমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে এ লক্ষ্য অর্জনও কঠিন হবে।
কাস্টমস সূত্র আরও জানায়, গত ছয় মাসে বেনাপোল কাস্টমসে ১৩০টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া গত মাসে প্রায় ২০ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে দায়ের করা চারটি মামলায় কাস্টমস, বন্দর, নিরাপত্তা সংস্থা ও ব্যবসায়ীসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমিনুল হক বলেন, “রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে আমদানি কার্যক্রম বৃদ্ধি, বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাচার ও অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।”
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, “রাজস্ব আহরণ বাড়াতে কাস্টমস কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং জরিমানা আদায় অব্যাহত রয়েছে। আশা করছি, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

1

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

2

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

3

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নি

4

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

5

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

6

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

7

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

8

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

9

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

10

নতুন ফিচার আনছে জেমিনি

11

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

12

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

13

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

14

চট্টগ্রামে ট্রেনে পাথরের আঘাতে আহত এক যাত্রী, বাঁচলেন আরেকজন

15

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন

16

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

17

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

18

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

19

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন