superadmin
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

বিনোদন প্রতিবেদক, dainiksomoybangla

​ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে এই অভিযোগ করেন অভিনেত্রী সামিয়া অথৈ।

​ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং সেটে। অথৈয়ের দাবি, শুটিংয়ের একটি দৃশ্যে তিশাকে তার হালকা চড় মারার কথা ছিল। চিত্রনাট্য অনুযায়ী অথৈ টেকনিক্যালি আলতো করে চড় মারলেও, দৃশ্য শেষ হওয়ার পর তিশা ক্ষিপ্ত হয়ে তাকে সজোরে পাল্টা চড় মারেন এবং খামচি দিয়ে রক্তাক্ত করেন। এতে অথৈয়ের চোখ-মুখ ফুলে যায়।

​লাইভে অথৈ আরও অভিযোগ করেন, এই বিরোধের সূত্রপাত পুরোনো একটি বিষয় নিয়ে। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করা নিয়ে তিশা এর আগে তাকে এবং কেয়া পায়েলসহ আরও কয়েকজন অভিনেত্রীকে হুমকি দিয়েছিলেন। তিশা নিজেকে ফারহানের ‘স্ত্রী’ দাবি করে অন্যদের তার সঙ্গে কাজ করতে নিষেধ করেছিলেন বলে অথৈ দাবি করেন। পুরোনো সেই ক্ষোভ থেকেই এই আক্রমণ করা হয়েছে বলে তার ধারণা।

​এদিকে অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা গণমাধ্যমে দাবি করেছেন, সামিয়া অথৈ স্ক্রিপ্টের বাইরে গিয়ে তাকে আগে আঘাত করেছেন। নিজের আত্মরক্ষার্থেই তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিশা আরও বলেন, "পূর্ব শত্রুতা থাকলে আমি তার সাথে কাজই করতাম না।"

​নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু এবং জ্যেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম সেটে উপস্থিত ছিলেন। পরিচালক জানান, দুই শিল্পীর ব্যক্তিগত সমস্যার কারণে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। সামিয়া অথৈ এই ঘটনার বিচার চেয়ে অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মৌসুমী শস্য বীজ সুরক্ষা বিষয়ক সভায় কৃষকের নেতৃত্বে

1

ফুলবাড়ীতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

2

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

3

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

4

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ক্র

5

নতুন ফিচার আনছে জেমিনি

6

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভ

7

রাজশাহীতে রেল কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও পাল্

8

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

9

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

10

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

11

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

12

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

13

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

14

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

15

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

16

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

17

নবীনগরে হোপ কর্তৃক ফলজ গাছের চারা বিতরণ

18

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

19

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন