superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত এগোচ্ছে চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প : প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
গত শনিবার সকালে নগরের লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপরতা প্রশংসনীয়। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে বদলে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকান্ডের প্রস্তাব দেওয়া হলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এই দাবিতে প্রধান অতিথির নেতৃত্বেই একসময় মানববন্ধন হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।
তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন। এসব মেগা প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
প্রকল্প সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প প্রকল্পের অর্থায়নে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের ওঠানামার জন্য এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে। শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের আর্থিক নিরাপত্তা-সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকা

1

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

2

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

3

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

4

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

5

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

6

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

7

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

8

TEST

9

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

10

বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু শক্ত মাটিতে কফি চাষে সফলতা

11

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার পরিবেশন

12

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

13

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

14

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

15

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

16

কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক

17

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

18

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

19

সারাদেশে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন