superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নন-পলাতক আওয়ামী লীগের সভাপতি কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে তার কথা-কাটাকাটির পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ গত শনিবার সকালে বলেন, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। প্রায় দেড় মাস আগে তিনি সিডিএ টেক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় কিছু লোক বাসাটি ঘেরাও করে। এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে থানায় নেওয়া হয়।
ওসি জানান, কামাল উদ্দিনকে কোনও মামলায় গ্রেফতার করা হয়নি। নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগে থেকে কোনও লিখিত অভিযোগও ছিল না।
নূর আহমেদ বলেন, স্থানীয় লোকজনের কোনও অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু অভিযোগ এসেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করেন। এ-সংক্রান্ত তার বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও মন্তব্য করতে দেখা যায় ব্যবহারকারীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

1

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

2

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

3

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

4

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

5

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

6

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

7

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

8

সামাজিক ও মানবিক কর্মকান্ডে পেশাজীবীদের আরও সক্রিয় হতে হবে -

9

লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

10

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

11

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

12

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

13

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

14

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

15

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার ; গলায় দাগ ঘি

16

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

17

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

18

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

19

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন