superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক : রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।


এর আগে বৃহস্পতিবার রাজারবাগ এলাকা থেকে রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাকিবুলের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। তবে তাকে ডিবি গ্রেফতার করেনি এবং মামলাটির তদন্তও বর্তমানে ডিবি করছে না বলে জানান তিনি।

রাকিবুল হাসান রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়ে রাকিবুল হাসানকে মন্তব্য করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলতে শোনা যায় তাকে। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ করেন তিনি।

অডিওটি ছড়িয়ে পড়ার পরদিন রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে রাজধানীর রাজারবাগে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে ডিএমপি।

ওই দিন রাতে রাকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে পরদিন ১৮ সেপ্টেম্বর ডিবি প্রধান শফিকুল ইসলাম তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার কথা অস্বীকার করেন।

এরপর গত এক সপ্তাহ রাকিবুল হাসান কোথায় ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেফতারের তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

1

চীনের বিশাল বাজারে রাজশাহী সিল্কের নতুন সম্ভাবনা

2

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

3

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

4

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

5

রাজশাহীতে ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান ॥ নাগরিকদের সপ্তাহে

6

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

7

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

8

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

9

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

10

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

11

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

12

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

13

খালেদা জিয়া সাজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন চমক

14

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

15

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

16

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

17

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

18

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

19

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন