superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” -এ শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত ভবন থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম প্রমুখ। 
র‌্যালি শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ এর সভাপতিত্বে চীফ জুডিসিয়ালের কনফারেন্স হলরুমে আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনি সহায়তা জেলা লিগ্যাল এইড অফিস সহায়তা করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণ করছে।
প্রতি বছরের ন্যায় মুন্সীগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

1

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

2

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

3

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

4

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

5

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

6

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

7

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

8

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

9

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

10

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

11

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

12

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

13

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

14

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

15

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

16

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

17

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

18

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

19

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন