superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

ফরিদপুর প্রতিনিধি : রাত নামলেই চোর-ডাকাতের আতঙ্কে সময় কাটে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চর হাটঘাটাবাসীর। গ্রামবাসী জানান, বিগত চার মাসে ডজনের অধিক চুরি-ডাকাতির ঘটনায় সম্পদ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ১০-১২টি গরু খোয়া গেছে।
তাদের দাবী, অন্তত ১০টি চুরি ও দুটি ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশানুযায়ী সহযোগিতা মিলছে না।
নিরুপায় হয়ে গত মঙ্গলবার বিকালে চর হাটঘাটার গ্রামে ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। ঘন্টাব্যপী ওই মানববন্ধন থেকে তারা চুরি-ডাকাতি বন্ধের মাধ্যমে নিজেদের সহায়-সম্পদ রক্ষায় পুলিশের ইতিবাচক হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় তারা জানান, পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না চুরি। সম্প্রতিকালে শাকিদুল, মোকা মোল্লা ও দবির হোসেনসহ অন্তত ১০ ব্যক্তির বাড়ি থেকে অন্তত ১২-১৩টি গরু চুরি হয়েছে। এছাড়া ওয়াদুদ মোল্লার বাড়িসহ দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার অধিকাংশই পুলিশকে জানানো হয়নি।
স্থানীয়দের দাবী, কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি, ফলে বারবার চুরির ঘটনা ঘটছে বলে মনে করেন তারা।
মানববন্ধন থেকে ওই গ্রামে পুলিশি টহল বৃদ্ধি করে চোর-ডাকাতের হাত থেকে গ্রামের মানুষের সহায় সম্পদ রক্ষার দাবী জানানো হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত আব্দুল ওয়াদদুদ মোল্লা ও মো. দবির হোসেন মোল্লা ছাড়াও হোসেন আলী মোল্লা, মো. মেহেদী হাসান, মোসা. সামিরা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

1

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

2

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

3

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী ॥ আগামী দিনের স্বপ্নে অভিভাবক

4

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

5

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

6

ফরিদপুরে সুকৌশলে দখল হচ্ছে সড়ক ও জনপথের জায়গা

7

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

8

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

9

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

10

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

11

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

12

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

13

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

14

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

15

সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি : প্রধানমন্ত্রী

16

ফুলবাড়ীতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

17

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

18

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

19

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন