superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা রাসিক ॥ পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

আবুল কালাম আজাদ : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে সেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। দেশসেরা হওয়ার এই গৌরবময় পুরস্কারটি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
গত মঙ্গলবার রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে সম্মাননা তুলে দেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনায় রাসিক পাঁচটি পৃথক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে। ক্যাটাগরিগুলো হলো- দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা (স্পার্ক অব স্টিওয়ার্ডশিপ), পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা (স্পার্ক অব টাইডি নেইবারহুড), সেবায় অনুপ্রেরণা (স্পার্ক অব সার্ভিস), সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা (স্পার্ক অব কমিউনিটি কমপ্লায়েন্স) এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা (স্পার্ক অব কমিটমেন্ট)। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার কারণেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এই পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি কর্পোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগসহ সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি উৎসর্গ করছি। এই অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন এবং রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান। অনুষ্ঠানে রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

1

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

2

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

3

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

4

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

5

ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

6

ফেসবুকে পোস্ট নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ॥ অস্ত্রসহ অভিযুক্ত

7

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

8

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

9

সিরাজগঞ্জে ২৯ কিলোমিটার কাঁচা সড়কে অবর্ণনীয় ভোগান্তি

10

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

11

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

12

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

13

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

14

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

15

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

16

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

17

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

18

দুর্নীতির বেড়াজালে আবদ্ধ রেলওয়ে

19

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন