superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান

হারাধন কর্মকার, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। 
গতকাল বুধবার সকালে রাজস্থলী বাজারে ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে বিশ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পরে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউছুফ হাসান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, চাথোয়াইপ্রু মারমা, মোঃ ছগির আহমদ, সাধারণ সম্পাদক মংঞো মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, শামিম আহমেদ রুবেল, উজ্জ্বল কুমার তংচঙ্গ্যা, জীকু কুমার দে সহ জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দীপেন দেওয়ান এমপি বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশে চেষ্টা করছি জেলার প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবার পাশে দাঁড়াতে এবং তাদের খোঁজখবর নিতে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন দীপেন দেওয়ান এমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১১ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, দাখিলে পাস করেনি কেউ

1

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

2

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

3

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

4

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

5

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

6

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

7

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

8

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

9

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

10

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

11

নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনায় ১৭ মাসে ৬৪ জনের প্রাণহানি

12

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

13

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

14

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

15

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

16

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

17

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

18

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

19

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন