superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - অ্যাডভোকেট হেমায়েত হোসেন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণদের আইকন, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
গত শনিবার বিকেলে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে। কদমতলা যুব সমাজের এ উদ্যোগ প্রশংসনীয়।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও সিনিয়র শিক্ষক এস.এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ আলম বলেন, “খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।”
তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. অলিয়ার রহমান সিকদার, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।
এর আগে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।
ফাইনাল খেলাকে ঘিরে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় উদযাপনে মেতে ওঠে আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। রানার্সআপ হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

1

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

2

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

3

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

4

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

5

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

6

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

7

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

8

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

9

দিনাজপুরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ পাশের হার ৫৮ দশমিক ০৫

10

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

11

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

12

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

13

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

14

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

15

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

16

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

17

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

18

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

19

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন