superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাউজানে ইটবোঝাই ট্রাকের পিষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে পারাপারের সময় ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রাণ হারিয়েছেন। গত রোববার দুপুরে রাউজান উপজেলার জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই এলাকার সাবেক ইউপি সদস্য। বর্তমানে তিনি একটি জীবনবীমা সংস্থায় কর্মরত ছিলেন। পরিবারে তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ভারী ইটবোঝাই ট্রাক টিটুকে চাপা দেয়। ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি স্থানীয়রা আটকে রাখতে পারলেও চালক সুযোগ বুঝে চম্পট দেয়।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা লাশ সড়কে রেখে অবরোধ গড়ে তোলে। এতে চট্টগ্রাম-রাঙামাটি রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাবার আকস্মিক মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে নিহতের মেজো ছেলে মো. সামির বলেন, অতিরিক্ত পণ্য ও বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বিষয়টি নিশ্চিত করে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগ পেলে চালক ও গাড়ি মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

2

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

3

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

4

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

5

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

6

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

7

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

8

বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১

9

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

10

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

11

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

12

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

13

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

14

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

15

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

16

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

17

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

18

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

19

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন