superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে চার স্তরের স্থানীয় সরকার নির্বাচনকে (সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ) সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ গত ৩০ আগস্ট সারাদেশের মতো নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে চট্টগ্রামের চারটি স্থানীয় সরকার নির্বাচনের পৃথক পৃথক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১ ওয়ার্ডের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৭২১টি। চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৩৯০২টি। চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য উপজেলাভিত্তিক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫০টি। ভোটকক্ষের সংখ্যা ৮৯৪৩টি। চট্টগ্রামের ১৪টি পৌরসভা নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ২২৩টি। এর মধ্যে স্থায়ী ২২২টি ও অস্থায়ী ১টি। মোট ভোটকক্ষের সংখ্যা রয়েছে ১০৮৬টি। এদিকে চট্টগ্রামের ১৬ উপজেলায় ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৮১৭টি। এর মধ্যে স্থায়ী ১৭৮৮টি ও অস্থায়ী ২৯টি। ভোটকক্ষের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে ৮১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৭৮৪৪টি এবং অস্থায়ী ২৯৯টি। এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ড, জেলার ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্র সংখ্যা ৭২১টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৩ হাজার ৯০২টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৬৭৪টি এবং অস্থায়ী ২২৮টি। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯১০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৬ হাজার ৮৬ জন। নারী ভোটার সংখ্যা ৯ লাখ ৬২ হাজার ৭৭১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫৩ জন।
১৬ উপজেলা পরিষদের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা : চট্টগ্রামে ১৬ উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৬টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক উপজেলাভিত্তিক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫০টি। ভোটকক্ষের সংখ্যা ৮৯৪৩টি। এর মধ্যে মীরসরাই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৫টি। ভোটকক্ষের সংখ্যা ৭৪১টি। ভোটার সংখ্যা ৩,৮৯,৮২৪ জন। ফটিকছড়ি উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি। ভোটকক্ষের সংখ্যা ৫৭৩টি। ভোটার সংখ্যা ৩,০৭,১৯৬ জন। ফটিকছড়ি উত্তর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৬টি। ভোটকক্ষের সংখ্যা ৩৩০টি। ভোটার সংখ্যা ১,৮১,২৬৯ জন। সন্দ্বীপ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৯টি। ভোটকক্ষের সংখ্যা ৪৭২টি। ভোটার সংখ্যা ২,৬২,২১৮ জন। সীতাকুন্ড উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩টি। ভোটকক্ষের সংখ্যা ৬১৪টি। ভোটার সংখ্যা ৩,৪০,২৯০ জন।
হাটহাজারী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬৮টি। ভোটার সংখ্যা ৪,০৭,৩২৬ জন। রাউজান উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০২টি। ভোটকক্ষের সংখ্যা ৬২৮টি। ভোটার সংখ্যা ৩,৩৯,৯৮৮ জন। রাঙ্গুনিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০২টি। ভোটকক্ষের সংখ্যা ৬০৮টি। ভোটার সংখ্যা ৩,২০,১৮০ জন। বোয়ালখালী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪টি। ভোটকক্ষের সংখ্যা ৪১১টি। ভোটার সংখ্যা ২,২৪,৬১৮ জন। পটিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৫৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭০১টি। ভোটার সংখ্যা ৩৫৭৮৬৬ জন। কর্ণফুলী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮টি। ভোটকক্ষের সংখ্যা ২৬১টি। ভোটার সংখ্যা ১,৩৪,২৪৫ জন। আনোয়ারা উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮১টি। ভোটকক্ষের সংখ্যা ৫১২টি। ভোটার সংখ্যা ২,৬২,১৩৩ জন। চন্দনাইশ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪টি। ভোটকক্ষের সংখ্যা ৪১৫টি। ভোটার সংখ্যা ২,০৭,৫৪১ জন। বাঁশখালী উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। ভোটকক্ষের সংখ্যা ৭৩৭টি। ভোটার সংখ্যা ৪,১৩,৮০৪ জন। সাতকানিয়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। ভোটকক্ষের সংখ্যা ৭০৯টি। ভোটার সংখ্যা ৩,৬৭,৮৪৮ জন। লোহাগাড়া উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৭টি। ভোটকক্ষের সংখ্যা ৪৬৩টি। ভোটার সংখ্যা ২,৫১,৪০৫ জন। চট্টগ্রামের ১৬ উপজেলা নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৭ হাজার ৭৫১ জন।
চট্টগ্রামে ১৪ পৌরসভায় চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা : চট্টগ্রামে ১৪ পৌরসভায় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ২২৩টি। এর মধ্যে স্থায়ী ২২২টি ও অস্থায়ী ১টি। মোট ভোটকক্ষের সংখ্যা রয়েছে ১০৮৬টি। এর মধ্যে স্থায়ী ১০৭১টি এবং অস্থায়ী ১৫টি। চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ৫,৫৯,৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ২,৯৩,২৫৪ জন এবং নারী ২,৬৬,৩৩০ জন।
চট্টগ্রামে ১৮৯টি ইউপিতে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা : চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮১৭টি। এর মধ্যে স্থায়ী ১৭৮৮টি ও অস্থায়ী ২৯টি। ভোটকক্ষের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে ৮১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৭৮৪৪টি এবং অস্থায়ী ২৯৯টি। ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটার সংখ্যা ৪১,৩৭,৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২১,৮৫,২৪০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৯,৫২,১৭১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

1

শেখ হাসিনা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

2

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

3

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

4

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

5

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

6

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

7

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

8

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

9

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

10

আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে ছুটি পাচ্ছেন না শিক্ষক

11

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

12

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

13

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

14

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

15

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

16

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

17

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

18

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

19

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন