superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, রাজশাহী সিপিএসসির একটি দল। গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপুর গ্রামের বাসিন্দা রাসেল হোসেনের বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করা হয়। অভিযানে বাড়িটি থেকে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে একই দিনে উপজেলার ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ অবস্থায় পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটির মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন।
দোকান মালিক দাবি করেন, লাইসেন্স নবায়নের জন্য তিনি ইতোমধ্যে আবেদন করেছেন। তার দাবির সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউ

1

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

2

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

3

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

4

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩

5

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

6

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার পরিবেশন

7

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

8

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

9

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

10

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

11

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

12

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

13

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

14

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

15

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

16

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

17

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

18

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

19

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন