superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার ; গলায় দাগ ঘিরে রহস্য

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে মৌসুমী নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকাল ১০টার দিকে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনিতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় চিকন দাগ, মুখে রক্ত ও জিহ্বা বের হয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করছিলেন। হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে তিনি ওই দলের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতেন। সম্প্রদায়ের একাংশের গুরুমা হিসেবেও তার পরিচিতি ছিল। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমাতে যান মৌসুমী। শনিবার সকাল ১০টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা ঘরের ভেতরে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৌসুমীর গলায় চিকন কোনো বস্তু পেঁচিয়ে ধরার মতো দাগ দেখা গেছে। তার জিহ্বা বের হয়ে ছিল। মুখে রক্ত ও হাতে কালো দাগও দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা পাখি হিজড়া বলেন, ‘সকাল ১০টার দিকে ঘরে ঢুকে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। জিহ্বা বের হয়ে ছিল। এরপর আশপাশের সবাইকে ডাকাডাকি করি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’
এদিকে মৌসুমীর মৃত্যু নিয়ে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কয়েকজনের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ বলছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
খুলশী থানার উপ-পরিদর্শক (এস আই) নাছিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। এ ঘটনায় তদন্তের কাজ চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

1

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

2

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

3

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

4

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

5

ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের পোনাম

6

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ॥ সভাপতি কিবরি

7

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

8

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

9

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

10

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

11

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

12

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

13

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

14

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

15

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

16

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

17

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

18

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

19

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন