superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
গত রবিবার উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে দন্ড প্রদান করা হয় মেসার্স মা ব্রিকস মালিক নিবারণ দেবনাথকে আইন অমান্য করায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। মেসার্স খাজা থ্রী এর মালিক মোঃ শাহ আলমের এই ভাটায় অভিযান চালিয়ে ১টি বয়লার মেশিন জব্দ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে চুিল্লটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। আইন-শৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, আনসার সদস্যবৃন্দ এবং লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি ও সার্বিক সহযোগিতায় ছিল সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধে প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

1

চলনবিলে শ্রমিক সংকট ॥ ধান কাটতে বাড়তি খরচ

2

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

3

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

4

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

5

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

6

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

7

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

8

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

9

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

10

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

11

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

12

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

13

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

14

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

15

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

16

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

17

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

18

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

19

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন