superadmin
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, খেলাধুলা মাদকের বিরুদ্ধে নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।
একই সঙ্গে হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় নিজের উদ্যোগে একটি বই প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, ‘হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।’


তিনি আরও বলেন, ‘আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সে জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে বইটি প্রকাশ করেছি। হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি চেষ্টা করছি সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দিতে।’
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে টঙ্গী একাদশ ও গিলাগড়া একাদশ মুখোমুখি হয়।


হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) এ টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং এবং সাধারণ সম্পাদক নাঈম হাজংসহ অনেকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

1

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

2

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

3

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

4

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

5

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

6

বিয়ের সাজে হাজির বুবলী

7

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

8

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

9

রাজশাহীতে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

10

ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের

11

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

12

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্

13

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

14

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

15

fdgfdf fgffd

16

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

17

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

18

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

19

স্বজনহীন মানসিক প্রতিবন্ধী রোগীর পাশে রাঙ্গামাটি জেনারেল হাস

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন