superadmin
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

ইয়ানূর রহমান : এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- খুলনা পাবলিক কলেজ, যশোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ যশোর, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় যশোর, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনাসহ বিভিন্ন জেলার আরও ২৬টি প্রতিষ্ঠান।
অন্যদিকে শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সাতক্ষীরা ওয়াইশা মাধ্যমিক বিদ্যালয়, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় খুলনা, ডি. এন. একতা বালিকা উচ্চ বিদ্যালয় বাগেরহাট, গোদাড়া মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা, চাঁদুয়া সামশকাটি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, শরশতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোরসহ অন্যান্য প্রতিষ্ঠান।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের খাতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে সামগ্রিক পাসের হার কমলেও ফলাফল সন্তোষজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

2

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

3

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

4

চট্টগ্রামে পাওনা টাকা আদায়ে ব্যবসায়িক অংশীদারকে অপহরণ, গ্রেপ

5

কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বাজেটের দাবিতে সংবাদ স

6

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

7

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

8

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

9

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

10

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

11

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

12

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

13

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

14

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

15

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

16

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

17

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

18

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

19

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন