superadmin
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে উৎপাদিত বাচ্চা কিনে এলাকার প্রান্তিক মুরগি খামারিদের মধ্যে বেশিরভাগ খামারি সচ্ছলতা ফিরে পেয়েছে। কম দামে এ মুরগির বাচ্চা কিনে লালনপালনে তাদের এই সচ্ছলতা ফিরে এসেছে।
খামারের ম্যানেজার বাহালুল করিম জানান, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বর্তমানে ১৫৮৩টি (সোনালী) মুরগি রয়েছে এবং ১৮৯টি মোরগ রয়েছে। এ খামারে বর্তমানে ১৯৮৫টি বাচ্চা রয়েছে। এ বাচ্চা ক্রমাগতভাবে বিক্রি হচ্ছে এলাকার প্রান্তিক মুরগি খামারিদের কাছে। বিশেষ করে প্রান্তিক মহিলা খামারিরাই এসব বাচ্চা বেশি ক্রয় করে থাকে।
চলতি অর্থবছরে ১ লাখ বাচ্চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সেখানে উৎপাদিত হয়েছে ১ লাখ ৩০ হাজার বাচ্চা। প্রতি সপ্তাহে ৩ হাজার বাচ্চা উৎপাদিত হয়ে থাকে এবং প্রায় সাড়ে ৪০০ জন প্রান্তিক খামারিদের কাছে উৎপাদিত এ মুরগির বাচ্চা সরকারি মূল্য ১৫ টাকা হারে বিক্রি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ টাকার বাচ্ছা বিক্রি করা হয়েছে। এ টাকা সরকারি রাজস্ব তহবিলে এর মধ্যেই জমা দেয়া হয়েছে।
তিনি আক্ষেপ করে বলেন, এ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে একজন ম্যানেজারসহ ১৭ জন কর্মচারী থাকার কথা। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে ম্যানেজারসহ মাত্র ৬ জন কর্মচারী রয়েছে। এ জনবল সংকটের কারণে উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দিনরাত কাজ করে এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বাচ্চা উৎপাদন করা হয়েছে। আর নির্ধারিত জনবল থাকলে উৎপাদন আরও বেশি হতো। বিশেষ করে এ খামারের হ্যাচারি ও অপারেটর বিভাগের আবুল কাশেম মোল্লা নামে একজন কর্মচারী রয়েছে। তিনিসহ এ বিভাগে কমপক্ষে ৩ জন কর্মচারী প্রয়োজন রয়েছে। এছাড়াও এ সংকটে খামারি মুরগি লালনপালনে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। ১৭ জনের কাজ মাত্র ৬ জনকেই করতে হচ্ছে।
তিনি আরও বলেন, জনবল সংকটের বিষয়ে একাধিকবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনও নিরসন হয়নি। তবে আগামী ২/১ মাসের মধ্যে নিরসন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

2

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

3

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

4

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

5

যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ॥ হুমকিতে

6

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

7

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

8

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

9

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

10

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

11

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

12

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

13

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

14

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

15

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

16

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

17

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

18

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

19

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন