superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ ॥ স্বামীসহ স্বজনদের বিরুদ্ধে মামলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে মাদক ও জুয়া নিয়ে পারিবারিক কলহের জেরে শেফালী বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফেরদৌস ওরফে ফিদু কসাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ কয়েকজন স্বজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন নিহতের মা মাজেদা বেগম। নিহতের পরিবারের অভিযোগ, গত ৬ মার্চ সন্ধ্যায় পানি আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফেরদৌস কাঠের পিঁড়ি দিয়ে শেফালীর বাম পাঁজর ও কানে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শেফালী ও ফেরদৌসের ১৬ বছরের সংসার। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের অভিযোগ, ফেরদৌস মাদক ও জুয়ায় আসক্ত হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি চলছিল। স্বামীর এসব কর্মকান্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সকাল থেকে মাদকের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন ফেরদৌস। বিকেলে বাড়িতে ফিরে শেফালীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে সন্ধ্যায় ইফতারের সময় পানি আনা নিয়ে আবারও বাগবিতন্ডা শুরু হলে ফেরদৌস কাঠের পিঁড়ি দিয়ে শেফালীর বাম পাঁজর ও কানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি মাটিতে পড়ে যান।
পরিবারের অভিযোগ, এরপর শেফালীকে পাশের একটি ঘরে নিয়ে কয়েকটি গামছা একত্র করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পারলে ফেরদৌস নিজেই তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা মাজেদা বেগমের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাকে মেয়ের কাছে যেতে দেওয়া হয়নি। পরে পার্বতীপুর থানায় গেলেও পরিচয়পত্র দেখাতে না পারায় মেয়ের মরদেহ দেখতে পারেননি তিনি। এর মধ্যেই দ্রুত শেফালীর মরদেহ দাফন করা হয় বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে শেফালীর স্বামী ফেরদৌস ওরফে ফিদু কসাইসহ কয়েকজন স্বজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা মামলার আসামি স্বামী ফেরদৌস এর নিকট জানতে চাইলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন মামলার প্রধান আসামি ফেরদৌস ওরফে ফিদু কসাই। তার দাবি, তাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা শেফালীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামাল হোসেন বলেন, শেফালী বেগমের মৃত্যুতে কোনো ইউডি মামলা হয়েছিল কি না, তা জানতে আদালত থেকে তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
নিহতের মা মাজেদা বেগম বলেন, মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

1

বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি প

2

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

3

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

4

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

5

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

6

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

7

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

8

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

9

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

10

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

11

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

12

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

13

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

14

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

15

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

16

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

17

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

18

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

19

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন