superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার সাদুল্যাপুরে বৃক্ষরোপণ

গাইবান্ধা প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বৃক্ষরোপণ করা হয়।
স্থানীয় মোলং বাজার হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। এতে প্রধান বক্তা ছিলেন সাদুল্যাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন। ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান প্রধান এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুর রশিদ। মোলং বাজার হাইস্কুল মাঠে সাদুল্যাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠুনের সভাপতিত্বে বৃক্ষরোপণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব অ্যাড. আব্দুস সালাম মিয়া, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রঞ্জু, সাধারণ সম্পাদক মো. মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সরকার নয়ন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু।
এসময় প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে উপস্থিত সকলকে উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

1

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

2

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

3

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

4

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

5

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

6

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

7

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

8

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

9

নগরীর নিরাপত্তায় আরএমপিকে অত্যাধুনিক ১৫৫টি সিসি ক্যামেরা দিল

10

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়

11

দুর্গাপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ॥ ২৪ ঘণ্টায় বিদ্যু

12

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

13

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

14

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

15

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

16

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

17

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর

18

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

19

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন