superadmin
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক, dainiksomoybangla

​অসহনীয় গরম ও উচ্চ আর্দ্রতার দেশে নতুন নির্ধারিত ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন দেশের ৯৬ শতাংশের বেশি পুলিশ সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রবর্তিত ‘আয়রন’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্টের এই নতুন পোশাকটি বাহিনীর সদস্যদের কাছে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

​গত সোমবার (২ মার্চ) সারা দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন পুলিশ ইউনিটে আয়োজিত কল্যাণ সভায় প্রায় ২ লাখ পুলিশ সদস্য উন্মুক্ত ভোটাভুটিতে অংশ নেন। সেখানে দেখা যায়, বিশাল এক সংখ্যাগরিষ্ঠ অংশ নতুন পোশাকের বিপক্ষে এবং পুরোনো নীল রঙের ইউনিফর্মে ফেরার পক্ষে মত দিয়েছেন। জেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলা পুলিশ লাইন্সে ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯৬ শতাংশ সদস্য এই পোশাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। টুরিস্ট পুলিশের ১,৪০০ সদস্যের মধ্যে মাত্র ৫ জন নতুন পোশাকের পক্ষে কথা বলেছেন।

​পুলিশ সদস্যদের অভিযোগ, এই পোশাকের কাপড়ে বাতাস চলাচল করতে পারে না এবং এটি প্রচুর তাপ শোষণ করে। ট্রাফিক সার্জেন্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় রাস্তায় এই ইউনিফর্ম পরে থাকলে শরীর দ্রুত উত্তপ্ত হয়ে যায়, যা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ল্যাবরেটরি টেস্টের বরাত দিয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন ইউনিফর্মের কাপড়ে আর্দ্রতা শোষণের ক্ষমতা (Wicking Capacity) চুক্তিতে উল্লেখিত মানের চেয়ে অনেক কম। যেখানে ৬-১০ সেমি হওয়ার কথা ছিল, সেখানে পাওয়া গেছে মাত্র ৪.৫ সেমি।

​পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কফি রঙ এবং সিনথেটিক মিশ্রিত কাপড় বাংলাদেশের বর্তমান আবহাওয়ার জন্য মোটেও উপযোগী নয়। এছাড়া এই পোশাকটি বিভিন্ন বেসরকারি সিকিউরিটি গার্ডের পোশাকের সঙ্গে মিলে যাওয়ায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের পরিচয় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪,২৪৭, মৃতের সংখ্যা ৯০৩

1

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

2

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

3

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

4

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

5

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

6

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

7

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

8

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

9

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্

10

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

11

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

12

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

13

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

14

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

15

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

16

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

17

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

18

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

19

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ॥ সভাপতি কিবরি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন